ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ট্রাকের ধাক্কায় নিথর হলেন ব্যাংক কর্মকর্তা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২২
যশোরে ট্রাকের ধাক্কায় নিথর হলেন ব্যাংক কর্মকর্তা
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহতে হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার প্রেমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন যশোরের বাঘারপাড়ার বল্লামুখ গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকের ময়মনসিংহ শাখায় কর্মরত ছিলেন।

জানা যায়, বিকেলে ইমরান নওয়াপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে প্রেমবাগ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।

Advertisement

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!