ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিরিক্ত যাত্রীর চাপে করতোয়ায় নৌকাডুবি: তদন্ত কমিটি

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২২
অতিরিক্ত যাত্রীর চাপে করতোয়ায় নৌকাডুবি: তদন্ত কমিটি
অতিরিক্ত যাত্রীর চাপে করতোয়ায় নৌকাডুবি: তদন্ত কমিটি

অতিরিক্ত যাত্রীর চাপে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়ায় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। আজকের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে সব ভিডিও ডকুমেন্টস সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। দুই পাড়ের মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, অতিরিক্ত যাত্রীর চাপে এ ভয়াবহ নৌকাডুবির ঘটনাটি ঘটে। 

Advertisement

এর আগে গত রোববার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!