ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে আহম্মদনগর স্টেশন সংলগ্ন এলাকায় ঝোড়ো বাতাসে একটি গাছ রেললাইনের উপর উপড়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় গাছটি অপসারণ করা হলে রেল যোগাযোগ সচল হয়।
রেল যোগাযোগ বন্ধ হওয়ার পরই ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর এবং দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর স্টেশনে আটকা পড়ে। এরই মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে।
.png)