ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২২
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেক তরুণ আহত হয়েছেন। বুধবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন মাহমুদ সাভারের জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তুহিন সাভার রেডিও কলোনি মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী দিচ্ছিল। আহত মো. রাসেল পটুয়াখালীর সদর থানার ছোট বিঘাই গ্রামের বাসিন্দা। তিনি সাভারের জালেশ্বর এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করেন।

জানা যায়, বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে ঢাকাগামী লেন হয়ে সাভার থানা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন রাসেল ও তুহিন। মোটরসাইকেলটি সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়েন রাসেল ও  তুহিন। ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলচালক তুহিন। আহত রাসেলকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!