[ দেশজুড়ে ]
মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারী আটক
আটক দুই পাচারকারী
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের মাঠপাড়া থেকে ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গাংনীর চককল্যাণপুর গ্রামের শওকত আলীর ছেলে ৩৩ বছর বয়সী ধনী রহমান ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ২৫ বছরের আকাশ আহমেদ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেলে ভারতে রুপা পাচার করা হচ্ছিল- এমন সংবাদে সকালে করমদী গ্রামের মাঠপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় তাদের মোটরসাইকেলটি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!