ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাঁস-মুরগির খোপে মিলল বিশাল অজগর

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২২
হাঁস-মুরগির খোপে মিলল বিশাল অজগর
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। বুধবার রাতে রাতে খোপে আটকে রাখা সাপটি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, বৃহস্পতিবার ভোরে সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে একটি অজগর সাপ ঢোকে। তখন হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে গৃহকর্তা আকবর হাওলাদার ঘর থেকে বের হয়ে এসে দেখেন খোপের মধ্যে একটি অজগর সাপ। তা দেখে তিনি তখনই বনবিভাগকে খবর দেয়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করেন। ততক্ষণে সাপটি একটি মুরগি খেয়ে ফেলে এবং আরেকটি মুরগি ও পাতিহাঁস মেরে ফেলে। উদ্ধার হওয়া সাপটি সকাল ৭টার দিকে বরইতলা টহল ফাঁড়ির বনের ভেতরে অবমুক্ত করেছেন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া অজগরটির ওজন ৯ কেজি ও লম্বা ১১ ফুট।

Advertisement

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের চিংড়ি ঘের থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!