শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সকালে ইসমাইল হোসেনের লিচু বাগানে গাছের ডালে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
.png)
ওসি আরো জানান, লাশটি ঝুললেও পা ছিল মাটিতে। নিহতের শরীর ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তাকে কেউ হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।