ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের এক মাস পর গাছে মিলল ঝুলন্ত লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২২
নিখোঁজের এক মাস পর গাছে মিলল ঝুলন্ত লাশ
ইনসেটে পরিমল দাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের এক মাস পর পরিমল দাশ নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকার পূর্বে পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিমল দাশ একই ইউনিয়নের হিন্দু উত্তর পাড়ার প্রাণহরি দাশের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।

জানা গেছে, এক মাস আগে নিখোঁজ হন পরিমল দাশ। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওই সময় লোহাগাড়া থানায় জিডি করেন তার ছেলে প্রণয় দাশ।

Advertisement

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে গিয়ে অর্ধগলিত লাশটি বৃদ্ধ পরিমল দাশের বলে শনাক্ত করা হয়। এক মাস আগে নিখোঁজ হয়েছিলেন তিনি। উদ্ধারের পর লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!