[ দেশজুড়ে ]
ঘরে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত লাশ
সোনাডাঙ্গা থানা
খুলনায় নিজ ঘর থেকে খাদিজা খাতুন নামের (১৭) এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় নিজ বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃত খাদিজা ওই এলাকার মাহি শেখের বাড়ির ভাড়াটিয়া আসলাম ঢালীর মেয়ে। তিনি খুলনা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর রহস্য সম্পর্কে জানা যায়নি।
এলাকাবাসী জানায়, রোববার সকাল ৯টার দিকে খাদিজা খাতুনদের বাসায় কেউ ছিল না। ওই সময়ে তিনি ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
.png)
সোনাডাঙ্গা থানার এসআই মো. ফরহাদ হোসেন বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ জেনে এখানে এসেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, খাদিজা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!