ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভূমিকম্পে কাঁপল সিলেট

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২২
ভূমিকম্পে কাঁপল সিলেট
প্রতীকী ছবি

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোর ভোর ৪ টা ২২ মিনিটে মহানগরী ও আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, ভোর ৪টা ২২ মিনিটে ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল মিয়ানমার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্র ছিল ৫ দশমিক ৬। তবে আমাদের এখান পর্যন্ত আসতে ইন্টেনসিটি কমে যায়। ফলে অনুভূত হয়েছে কম।

Advertisement

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ভূমিকম্পে সিলেট কেঁপে উঠেছিল। তবে এ ঘটনায় সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরের অনেক বাসিন্দাও ভূমিকম্প টের পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!