ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা, তিন নারী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২২
শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা, তিন নারী গ্রেফতার
ফাইল ফটো

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মতু মুন্সি আজিজ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নড়িয়া থানায় মামলাটি করেন নিহত মতুর বড় ভাই মো. রিপন মুন্সি। মামলার পর তিন নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ঐ গ্রামের রাজ্জাক মৃধার স্ত্রী সাবানা বেগম, মৃত মোফাজ্জল সরদারের স্ত্রী বিমালা বেগম ও বিল্লাহ মৃধার স্ত্রী রানি বেগম।

Advertisement

নড়িয়া থানার ওসি (তদন্ত) আবির হোসেন বলেন, মতু হত্যার ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার আসামি তিন নারীকে মৃধাকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ঐ গ্রামের করিম মুন্সীর ছোট ছেলে মতু মুন্সির পরিবারের সঙ্গে একই গ্রামের টিপু মৃধার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। তাই টিপু মৃধার ভয়ে এক মাস ধরে মতু মুন্সি ও তার পরিবার পালিয়ে বেড়াচ্ছিল। বুধবার বাড়ি ফিরে মতু মুন্সি গরুর জন্য খাবার আনতে যান।

এ সময় টিপু মৃধা ও তার লোকজন মতুকে ধাওয়া দেয়। তখন মতু দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বেলা ১১টার দিকে টিপু মৃধা তার লোকজন দরজা ও বেড়ার টিন কুপিয়ে মতুকে বের করে কুপিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!