ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৪০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২২
সিলেটে ৪০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ 
৪০ লাখ টাকার ইয়াবাসহ আটককৃতরা

সিলেটের জকিগঞ্জে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই যুবকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার খলাছড়া ইউপির কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন ও একই ইউপির দক্ষিণ ভূইয়ারমোড়া গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজি চালক বাবুল আহমদ।

গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে  জকিগঞ্জ পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়। সকাল সাড়ে ৭টার দিকে নূরজাহান পরিবহন নামের একটি সিএনজি চালিত অটোরিকশাটি চেকপোস্টে আসলে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
মাদক ব্যবসায়ীরা ইয়াবা নিয়ে কালিগঞ্জে যেতে যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, সোর্সের তথ্যানুসারে আমরা তল্লাশি চৌকি বসিয়ে সিএনজিচালিত অটোরিকশা আটক করি। এ সময় প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছি। এ ঘটনায় দুইজনকে সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করি। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!