ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঁতার কাটতে গিয়ে বিলে ডুবে মরল রাফি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ১ অক্টোবর ২০২২
সাঁতার কাটতে গিয়ে বিলে ডুবে মরল রাফি
ফাইল ছবি

গাজীপুরে সাঁতার কাটতে গিয়ে বিলের পানিতে ডুবে রাফি নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে। ১১ বছরের রাফি সিরাজগঞ্জের রুবেল হোসেনের ছেলে। তারা সপরিবারে গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রাফি জরুন উত্তরপাড়া দারুল উলুম মাদরাসাতুস ছুফফাহর হিফজ বিভাগের ছাত্র ছিল। 

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার সকালে রাফিসহ চার শিশু-কিশোর জরুন এলাকায় তুরাগ নদের পাশে বিলের পানিতে সাঁতার কাটতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রাফি। এ সময় অন্য তিন শিশু-কিশোর কাউকে কিছু না বলে চলে যায়। 

Advertisement

পরে বিকেলে তাদের মধ্যে এক শিশু বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানির পর রাফির পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। একপর্যায়ে বিকেলে  লাশ তুরাগ নদের পাশে ভেসে ওঠে। পরে ডুবুরিরা লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!