[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে লিপ্ত, আটক ৮
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন।
শনিবার দুপুরে সদরের ঝোঁপগাড়ি এলাকার যমুনা রিসোর্ট নামের আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বগুড়া ও গাইবান্ধার বাসিন্দা। তারা সবাই ২৫ থেকে ৩৫ বছর বয়সী।
এ তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার এসআই তয়ন কুমার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই হোটেলে অভিযান চালিয়ে আট নারী-পুরুষকে আটক করা হয়। তারা সেখানে অবস্থান করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
.png)
এসআই তময় কুমার আরো জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন। তাদের ধরা সম্ভব হয়নি। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!