ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিষধর রাসেল ভাইপারের কামড়ে প্রাণ গেল কৃষকের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ১ অক্টোবর ২০২২
বিষধর রাসেল ভাইপারের কামড়ে প্রাণ গেল কৃষকের
রাসেল ভাইপার -ফাইল ছবি

ফরিদপুরের চরভদ্রাসনে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ের দুইদিন পর এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম শেখ রাজ্জাক (৫০)।

তিনি উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখাঁর ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ এলাকায় বসবাসরত মৃত শেখ ইসমাইলের ছেলে। দুইদিন আগে পার্শ্ববর্তী ছমির বেপারী ডাঙ্গী গ্রামের পদ্মাচরের কাশবনে গরুর ঘাস কাটতে গেলে রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়।

চরহরিরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার হায়দার হোসেন জানান, বৃহস্পতিবার শেখ রাজ্জাককে রাসেল ভাইপার দংশনের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে ওঝা এনে ঝাঁড়ফুকে তাকে সারিয়ে তোলার চেষ্টা করছিলেন।

তবে চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, ওই কৃষককে সাপে দংশনে মারা যাওয়ার পর আমি খবর জেনেছি। এরআগে আমাকে কেউ খবরটি জানায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!