ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 আঘাত না পেলে কামড় দেয় না বিষাক্ত রাসেল ভাইপার, মিলল ভাঙারি দোকান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২৪ ডিসেম্বর ২০২১
 আঘাত না পেলে কামড় দেয় না বিষাক্ত রাসেল ভাইপার, মিলল ভাঙারি দোকান
বিষাক্ত রাসেল ভাইপার সাপ: ফাইল ফটো

চাঁপাইনাবাবগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙারি দোকান থেকে একটি বিষাক্ত রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। এ সময় সাপটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। সদর উপজেলার উপকণ্ঠ এলাকার আখতারুল ইসলামের দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে স্থানীয় মনামিনা খামারের স্বত্বাধিকারী মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৌশলে সাপটিকে উদ্ধার করেন।

মতিউর রহমান বলেন, সাপ ধরার অভিজ্ঞতা রয়েছে তার। সাপটিকে কৌশলে ধরার পর লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে।

Advertisement

তিনি জানান, প্রাপ্ত বয়স্ক রাসেল ভাইপার ৭০-৮০ টি ডিম দেয়। এটি শান্ত প্রকৃতির। একান্ত আঘাত না পেলে কামড় দেয় না। ধীর গতির হলেও কামড় দিলে ক্ষতির পরিমাণ অন্যান্য সাপের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, স্নেক রেসকিউ টিমকে খবর দেওয়া হয়েছে। শুক্রবার সকালে তারা সাপটি নিয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!