ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৩ অক্টোবর ২০২২
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
অস্ত্রসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এর আগে, ঐ ইউনিয়নের চরমন্ডল এলাকায় তারা ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। আটককৃতরা হলেন- চররুহিতা ইউনিয়নের চরমন্ডল এলাকার ওমর ফারুকের ছেলে মিয়াদ হোসেন রিয়াদ, পশ্চিম লক্ষ্মীপুর এলাকার লুৎফুর রহমানের ছেলে আজাদ, একই এলাকার সুজা মিয়ার ছেলে টুটুল এবং রায়পুর উপজেলার কেরোয়ার গ্রামের খোরশেদ আলমের ছেলে আলম।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ সংবাদ সম্মেলনে জানান, রোববার রাতে চররুহিতা ইউনিয়নের চরমন্ডল এলাকার রানীরহাট গ্রামের আব্দুল কাদের পাটওয়ারী বাড়িতে ডাকাতি হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। একইসঙ্গে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

সদর থানার উপ-পরিদর্শক মো. কাউছার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!