[ দেশজুড়ে ]
পাবনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু-প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে জিসান হোসেন নামে সাত বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জিসান হোসেন সুলতান গ্রামের হাসান আলীর ছেলে ও দাশুড়িয়া চাঁদপুর দাখিল মাদরাসার ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন খান জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল জিসান। হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। দূর থেকে জিসানের ডুবে যাওয়া দেখে এক শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঐ এলাকার মেম্বার শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!