[ দেশজুড়ে ]
গাজীপুরে ঝুটের গুদাম-বসতবাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ঝুটের গুদাম-বসতবাড়িতে আগুন- ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামের আগুন লাগে। ঝুটের গুদামের আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!