আটকৃতরা হলেন-আনিছুর রহমানের ছেলে মো. শামী, আক্কাছ আলীর ছেলে কাঞ্চন হোসেন, মো. তোফাজ্জলের ছেলে মো. রাসেল ও সিরাজুল ইসলামের ছেলে মো. আফিফ প্রকাশ হাবিব।
পুলিশ জানায়, চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলগুলো ক্রয়-বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালাকালীন সময়ে ৪ সদস্যকে আটক কর হয়। অভিযানে অংশ নেয় রামগঞ্জ থানা উপ-পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।
.png)
রামগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানে হয়েছে।