ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুল ট্রেনে উঠে নিখোঁজ শফিকুল, ৮ দিনেও মেলেনি সন্ধান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ৭ অক্টোবর ২০২২
ভুল ট্রেনে উঠে নিখোঁজ শফিকুল, ৮ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজ মো. শফিকুল ইসলাম

চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে আটদিন ধরে নিখোঁজ রয়েছেন মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। গত ২৯ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তিনি নিখোঁজ হন।

মো. শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদুঘর গ্রামের মহসিন মিয়ার বড় ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থতার কারণে ভালোভাবে কথা বলতে পারেন না বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর চিকিৎসার জন্য দুপুরে শফিকুল তার ছোট ভাই রুবেলের সঙ্গে ট্রেনে (চট্টলা) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রেলস্টেশনে এসে রুবেল শফিকুলকে স্টেশনের প্লাটফর্মে বসিয়ে ট্রেনের টিকেট কাটতে কাউন্টারে যান। কাউন্টার থেকে এসে রুবেল দেখেন শফিকুল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ভুলক্রমে অন্য ট্রেনে (তিতাস) উঠে পড়েন। এরপর থেকে আর শফিকুলের কোনো খোঁজ মিলছে না। কোনো ব্যক্তি তাকে দেখে থাকলে বা খোঁজ পেলে ০১৯৬৪৯২৯৯৬৯ অথবা ০১৭৪২৮৫৭৩৪৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন স্বজনরা। শফিকুল পায়ে সমস্যার কারণে খুড়িয়ে হাঁটে, গুছিয়ে কথা বলতে পারেন না ও তিনি মানসিকভাবে অসুস্থ। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৫০৩) করেছেন নিখোঁজ শফিকুলের বাবা।

Advertisement

শফিকুলের বাবা মহসিন মিয়া জানান, অসুস্থতার কারণে শফিকুল ভালোভাবে কথা বলতে পারেন না। এছাড়া পায়ের আঙুলে সমস্যা থাকায় ভালোভাবে চলাফেরা ও করতে পারেন না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের টিশার্ট ও প্যান্ট এবং হাতে ছিল একটি ব্যাগ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে শুরু করে টঙ্গী, বিমানবন্দর, কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি চলছে। লিফলেট দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ মোড়ে তবুও আমার ছেলের খোঁজ মিলছে না।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। দেশের বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!