ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীর পান-সুপারি খাওয়ার চেষ্টা, মুহূর্তেই হলো লাশ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ৭ অক্টোবর ২০২২
স্কুলছাত্রীর পান-সুপারি খাওয়ার চেষ্টা, মুহূর্তেই হলো লাশ
ফাইল ফটো

সাতক্ষীরার কালীগঞ্জে ফারিয়া পারভীন নামে এক স্কুলছাত্রীর শ্বাসনালীতে পান-সুপারি আটকে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফারিয়া পারভীন উপজেলার দেয়া গ্রামের শেখ রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ফারিয়ার বাবা রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ফারিয়া পান ও সুপারি খাওয়ার চেষ্টা করে নিজে নিজে। এ সময় তার শ্বাসনালীতে সুপারি ও পান আটকে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফারিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

কালীগজ্ঞ  থানার ওসি হালিমুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গলায় পান-সুপারি আটকে ফারিয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!