ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজারে ইলিশ নেয়ার পথে আটক ৪

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৭ অক্টোবর ২০২২
বাজারে ইলিশ নেয়ার পথে আটক ৪
আটক চারজন

নোয়াখালীর হাতিয়ায় এক মণ ইলিশসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নলচিরা ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাতিয়ার রসুলপুরের জেলে আনোয়ার হোসেন, মধ্যম মাইজরা গ্রামের মো. নুরুন নবী, জাহাজমারার আবদুল কুদ্দুস ও মাছ বহনকারী মাইজরা গ্রামের মো. নুর উদ্দিন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ নেয়ার পথে হাতিয়ার নলচিরা ঘাট থেকে চারজনকে আটক করে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক মণ ইলিশ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধার করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!