[ দেশজুড়ে ]
বাবার বাড়িতে এসে ফাঁস নিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা
ফাইল ছবি
নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে রাজিয়া সুলতানা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে উপজেলার ১নং ভাঁরশো ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর পূর্বে রাজিয়া সুলতানার সঙ্গে নুরুল্যাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের বাছিরের বিয়ে হয়। তবে মানসিকভাবে তিনি অসুস্থ ও ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার দুপুরে বাবার বাড়িতে এসে ফ্যানের রডের সঙ্গে রাজিয়া সুলতানা ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অন্তঃসত্ত্বা
লিংক সফলভাবে কপি হয়েছে!