ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাজাহানপুর প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি সবুজ, সম্পাদক মিলন নির্বাচিত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ৮ অক্টোবর ২০২২
শাজাহানপুর প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি সবুজ, সম্পাদক মিলন নির্বাচিত
সভাপতি সাজেদুর রহমান সবুজ (বামে) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন

বগুড়ার শাজাহানপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক সাজেদুর রহমান সবুজ সভাপতি ও নজরুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

শনিবার সকাল ১০টায় প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে এদিন দুপুর ১টা পর্যন্ত। এ নির্বাচনে ১১ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এরমধ্যে দফতর সম্পাদক পদে সাংবাদিক মুঞ্জুরুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৩৭ ভোটারের মধ্যে ৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।

Advertisement

ঘোষণা অনুযায়ী সভাপতি পদে সাংবাদিক সাজেদুর রহমান সবুজ ও আবুল কালাম আজাদ সমান সংখ্যক (১৭) ভোট পান। পরে লটারির মাধ্যমে সবুজ নির্বাচিত হন। সহ-সভাপতি পদে সাংবাদিক আরিফুর রহমান মিঠু ও শাহীন আলম নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে সাংবাদিক নজরুল ইসলাম মিলন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক জিয়াউর রহমান জিয়া পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাংবাদিক রুমেল আশরাফ শিপলু নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন দুলাল হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাংবাদিক গোলাম আযম শামীম নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে সাংবাদিক শফিকুল ইসলাম, সুচন্দন সরকার ও ছানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!