ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১১ অক্টোবর ২০২২
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মরিয়ম বেগম একই গ্রামের মাহামুদুর রহমানের স্ত্রী।

জানা যায়, মরিয়ম সকালে একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান চালাতে হোল্ডারের ভেতর টুপিন লাগাতে যান। এ সময় টুপিনের গোড়ায় তার লিক থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে প্রতিবেশীরা মরিয়মকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!