ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ৫ অক্টোবর ২০২২
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের
ফাইল ছবি

হবিগঞ্জে পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর চন্দ্র দাশ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাগর চন্দ্র দাশ ওই গ্রামের গোপাল চন্দ্র দাশের পুত্র। তিনি শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, চরহামুয়া গ্রামের অগ্রগামী পূজা মণ্ডপে সাগরসহ তার বন্ধুরা মিলে আনন্দ করছিলেন। একপর্যায়ে সাগর অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান।

Advertisement

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!