[ রাজধানী ]
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৩
ফাইল ফটো
রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। এতে আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুয়েল ফকির (৩০) ও শহিদুল ইসলাম (৩৫)। আর আহতরা হলেন শাকিল (৩০), ইলিয়াস (৩১) ও রেজাউল (৩২)।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক জুয়েল ফকির ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। আহত তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বাড্ডা থানার বেরাইদ একশ ফিট এলাকায় বিদ্যুতের পিলারে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের ঢামেকে চিকিৎসা চলছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎস্পৃষ্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!