ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার, চাঁদপুরে ৩২ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ১২ অক্টোবর ২০২২
নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার, চাঁদপুরে ৩২ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ৩২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৪টি নৌকা ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এদিকে ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অপর ২০ জেলের বিরুদ্ধে নৌ-পুলিশের নিয়মিত মামলা করা হয়।

আটককৃতরা হলেন- রিপন বন্দুকশী (২৪), আরিফ খান (২০), আল-আমিন বন্দুকশী (২১), জাকির বেপারী (২০), মো. খোরশেদ গাজী (২২), লোকমান মিজি (২১), আ. রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), দুলাল গাজী (৭০), আ. হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২), শরীফ ছৈয়াল (২৫)। তারা সবাই সদর উপজেলার বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের বাসিন্দা।

Advertisement

চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান জানান, উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী অভিযান চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যেন নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!