ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ১২ অক্টোবর ২০২২
ফেনীতে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে দুই মাদক বিক্রেতাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া এবং সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে রেল স্টেশনে মাদকবিরোধী টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের নাজির রোড এলাকার জালাল উদ্দিনের ছেলে টিপু এবং সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর এলাকার মকবুল আহম্মদের ছেলে খোকন।

জানা যায়, টিপু ও খোকনের কাছ থেকে দুই লিটার চোলাই মদ এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় টিপুকে এক মাস কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং খোকনকে ১৫ দিন কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কারাদণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!