ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ১৩ অক্টোবর ২০২২
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা যুবক নূর মোহাম্মদ

কক্সবাজারের উখিয়ায় দুই হাজার ইয়াবাসহ নূর মোহাম্মদ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূর মোহাম্মদ একই ক্যাম্পের ব্লক-বি/১৩ এর বাসিন্দা লালুর ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাসায় লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!