ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতির পিঠে চড়ে এলেন বর

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১৪ অক্টোবর ২০২২
হাতির পিঠে চড়ে এলেন বর
হাতির পিঠে বর রাসেল

দাদার খুব ইচ্ছা ছিল নাতিকে রাজকীয়ভাবে বিয়ে করাবেন। কিন্তু এর আগেই তিনি মারা যান। তবে নাতির রাজকীয় বিয়ের অসিয়ত করে গিয়েছিলেন। তাই দাদার শেষ ইচ্ছাপূরণে হাতির পিঠে চড়ে বিয়ের আসরে এলেন বর।

ঘটনাটি নওগাঁর ধামইরহাটের। বরের নাম রাসেল। তিনি ধামইরহাটের আলমপুর ইউনিয়নে শিববাটি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। শুক্রবার পাশের বেলঘড়িয়া এলাকায় বিয়ের আসরে হাতির পিঠে চড়ে হাজির হন তিনি।

স্বজনরা জানান, দাদার খুব প্রিয় নাতি রাসেল। তার ছোট বেলায় দাদা রাজকীয় বিয়ের অসিয়ত করেছিলেন। সেই ইচ্ছাপূরণ করতে আয়োজন করা হয় রাসেলের রাজকীয় বিয়ের। বিয়ে উপলক্ষে বাড়িতে এক সপ্তাহ ধরে প্রস্তুতি চলে। ৫০ হাজার টাকায় ভাড়া করে আনা হয় হাতিটি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
ট্যাগ: নওগাঁ বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!