[ দেশজুড়ে ]
ময়মনসিংহে লাঠিসোঁটাসহ ৪ ছাত্রদল কর্মী গ্রেফতার
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাঠিসোঁটাসহ চার ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার রাতে গফরগাঁওয় উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ছাত্রদল কর্মী সোহেল মিয়া, রনজিত মজুমদার, রাকিব এবং মো. সাফাতুল্লা।
.png)
জানা গেছে, শুক্রবার রাতে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাঁশের তৈরি লাঠিসোঁটাসহ অটোরিকশায় গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের চার ছাত্রদল কর্মী ময়মনসিংহে যাচ্ছিলেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ অটোরিকশা ভর্তি বাঁশের তৈরি লাঠিসহ চারজনকে গ্রেফতার করে।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!