ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ১৬ অক্টোবর ২০২২
লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জিহাদ নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় মনির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী স্থানীয় সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে সদরের রায়পুর চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জিহাদ স্থানীয় আলাদাতপুর গ্রামের জহিরের ছেলে। এদিকে ঘটনার পর পালিয়ে যায় চালক।

Advertisement

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশা বটতলী থেকে ছেড়ে এসে চন্দ্রগঞ্জ দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে পড়ে জিহাদ ও মোটরসাইকেল থেকে পড়ে মনির মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!