ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশে অস্ত্র-গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ১৬ অক্টোবর ২০২২
পলাশে অস্ত্র-গুলিসহ ২ ডাকাত গ্রেফতার
অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে, শনিবার রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানার ঝালোয়াপাড়া এলাকার নয়ন মিয়া এবং বেলাবো থানার বীর বাঘবের এলাকার মো. আবদুস সালাম ওরফে ছালাম।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, জেলা গোয়েন্দা শাখার একটি দল রাতে চরসিন্দুর ব্রিজ এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। এ সময় দেহ তল্লাশির সময় নয়ন মিয়ার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আবদুস সালামের দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে। এরমধ্যে গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে ১০টি এবং সালামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!