ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে পরকীয়া প্রেমিকসহ আটক প্রবাসীর স্ত্রী 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৬ অক্টোবর ২০২২
গভীর রাতে পরকীয়া প্রেমিকসহ আটক প্রবাসীর স্ত্রী 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে অবৈধ সম্পর্কে জড়িত থাকার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ কুয়েত প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

শনিবার রাত আনুমানিক ২ টার দিকে শহরের হাসপাতাল সড়কস্থ একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। 

আটক নুরানী শিক্ষক মো. শাকিল কক্সবাজার জেলার চকরিয়া এলাকার জাবেদের ছেলে ও তানজিমুল উম্মাহ মাদরাসা বালক শাখার নুরানী শিক্ষক।  

Advertisement

পরকীয়া প্রেমিকা লক্ষ্মীপুর সদর উপজেলার শাহ আলমের মেয়ে ও কুয়েত প্রবাসীর স্ত্রী। তার দুই সন্তান বড় মেয়ে একই মাদরাসার তৃতীয় শ্রেণির ও ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ওই শিক্ষক ও প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। সন্তানদের সঙ্গে যাতায়াতের সুযোগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের। এমন সুযোগ নিয়ে প্রায় বাসায় যাতায়াত করতেন শিক্ষক শাকিল। রোববার রাতে বাসায় আসলে স্থানীয় প্রতিবেশীদের নজরে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে শিক্ষককে পলাতক অবস্থায় আলামারি থেকে উদ্ধার করে। পরে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানা উপ-পরিদর্শক মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে সোপার্দ করেছি।

মাদরাসা পরিচালক একরামুল হক জানান, ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। এবং তাকে বহিস্কার সহ তার বিরুদ্ধে আইনগত সহায়তা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!