ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা :  ৪ জনের মৃত্যুদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ১৮ অক্টোবর ২০২২
ফতুল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা :  ৪ জনের মৃত্যুদণ্ড 
দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরেক নারীকে খালাস দেওয়া হয়েছে।


মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রবিউল, শুক্কুর, কামরুল হাসান ও আলী আকবর। যাবজ্জীবন প্রাপ্ত হলেন- ডলি বেগম এবং খালাস পেয়েছেন নাসরিন বেগম। তবে পলাতক রয়েছেন রবিউল ও ডলি বেগম।

বাদীপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম সুমন বলেন, ২০০৫ সালের ২ মে ফুপুর বাড়ি লক্ষীনগর গ্রামেদা ওয়াত খেতে যায় ওই ছাত্রী। এর পরদিন থেকে নিখোঁজ হয় সে। ৪ মে লক্ষীনগর গ্রামের একটি ধইঞ্চা ক্ষেত থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।

Advertisement

তিনি আরো বলেন, পুলিশ প্রথমে ডলি বেগমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেন। ডলি পুলিশকে জানায় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একই সঙ্গে জানান হত্যাকারীদের নাম ও পরিচয়। ১৭ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দিয়েছেন বিচারক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!