ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৮ অক্টোবর ২০২২
উখিয়ায় ইয়াবাসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলো- উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পের কবির আহমদের ছেলে ওমর ফারুক, একই ক্যাম্পের বাসিন্দা মৃত শফিকের ছেলে মোহাম্মদ আয়াত উল্লাহ, বালুখালী ক্যাম্পের সলিমুল্লাহ ছেলে আব্দুল্লাহ, আলী আহমদের ছেলে মনজুর রহমান ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা মৃত ইয়াকুবের ছেলে মো. সিদ্দিক।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. ফারুক আহমেদ।

Advertisement

তিনি বলেন, সোমবার রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের ইয়াবাসহ আটক করা হয়েছে।  আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা হয়েছে।

ফারুক আরো বলেন, ক্যাম্প এলাকা মাদকমুক্ত রাখতে এপিবিএনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!