ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ১৯ অক্টোবর ২০২২
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

মাগুরায় ওয়ার্কশপে ট্রাকের বডি নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শীলন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় মাগুরা ফিলিংস পেট্রোল পাম্প সংলগ্ন ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। শীলনের বাড়ি ঝিনাইদহ জেলায়।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্যারেজে ট্রাকের বডি নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টেহন শীলন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!