ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার বজ্রপাতে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৯ অক্টোবর ২০২২
কক্সবাজার বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে ঈদগাঁও উপজেলার ভোমরিয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আনোয়ার হোসেন উপজেলার একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান, বিকেলে আনোয়ার হোসেন মরিচ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!