ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে মারা গেলেন স্বামী, শোকে প্রাণ হারালেন স্ত্রীও

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ৯ অক্টোবর ২০২২
বজ্রপাতে মারা গেলেন স্বামী, শোকে প্রাণ হারালেন স্ত্রীও
ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে স্বামীর মৃত্যুর একদিন না পেরোতেই মারা গেছেন স্ত্রী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দরগাবাহারপুর গ্রামের আলাই মিয়ার ছেলে ৩৫ বছর বয়সী কামরুল ইসলাম কালা ও তার স্ত্রী ৩০ বছরের সেগুন বেগম কুটিনা।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে গ্রামের মেঘনা বিলে মাছ ধরতে যান কামরুল। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। কামরুলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে শোকার্ত হয়ে পড়েন স্ত্রী। বারবার মূর্ছাও যান তিনি। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনিও মারা যান। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রী মারা গেছেন বলে ধারণা প্রতিবেশীদের।

Advertisement

মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম হামিদ জানান, ওই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আকস্মিকভাবে বাবা-মাকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে ছোট সন্তানরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!