[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরে বজ্রপাতে মো. হানিফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেন নামে আরো একজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হানিফ কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, হানিফ বিকেলে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত বেলালকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!