ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২২
নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে হারুন অর রশিদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারুন একই গ্রামের আব্দুল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হারুন বিকেলে নিজ বাড়ির পুকুর পাড়ে গাছ তলায় বসেছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন হারুনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মিয়া জানান, হারুন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বজ্রপাতে আহত হারুনকে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!