[ দেশজুড়ে ]
ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের সরিষাবাড়িতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে জাহিদুল নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল একই গ্রামের হবিবর রহমানের ছেলে।
জাহিদুলের বড় ভাই শেখ ফরিদ বলেন, সকাল ৮টার দিকে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে কুলপাল চরে ধান রোপণ করছিলেন জাহিদুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!