ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে জিল্লাল হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জেলে।

বুধবার দুপুর ২টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট বালুর মাঠে এ ঘটনা ঘটে। মৃত জিল্লাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার জগবন্ধু গ্রামের আবদুল খালেকের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে চেয়ারম্যান ঘাটে আসেন জিল্লাল হোসেন। দুপুর ২টার দিকে ঘাটে মাছ নামিয়ে পার্শ্ববর্তী বালুর মাঠ হয়ে ট্রলারে যাচ্ছিল তিন জেলে। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জিল্লাল হোসেন।

Advertisement

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!