শনিবার বিকেলে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের সুলতান নগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আক্কাছ আলী এবং তার ছেলে আরকান আলী বিকালে জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আক্কাস আলী এবং আরকান আলী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরকান আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
.png)
করিমগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।