বৃহস্পতিবার হিলি বাজারে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা এবং কেজি প্রতি আদা ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এর আগে, আমদানিকৃত পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে এবং আদা ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে। তিনদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজ গড়ে পাঁচ টাকা কমে এবং আদা ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মনিরুল ইসলাম জানান, এখন পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনদিন আগে এ দাম ছিল ৩৫ টাকা।
.png)
বাজারে আদা কিনতে আসা মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার কেজি প্রতি আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে প্রতি কেজি আদা ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে।
জানা যায়, বুধবার হিলি স্থলবন্দর দিয়ে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ এবং ৩২ মেট্রিক টন আদা আমদানি হয়েছে।