হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা শফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরিতে ছিল। এর সঙ্গে পাল্লা দিয়ে শুকনো মরিচও ৪০০ টাকায় উঠেছিল। বর্তমানে দাম কমতে শুরু করেছে শুকনো মরিচের।
বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল খান বলেন, তীব্র তাপদাহের কারণে কিছুদিন আগে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়। এতে উৎপাদন ব্যাহত হয়ে কাঁচা মরিচের দাম বেড়ে ২০০ টাকায় পৌঁছায়। দাম বেশি পাওয়ায় কৃষকরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলেই বাজারে বিক্রি করে দিচ্ছিলেন। ফলে শুকনো মরিচের দামও বেড়ে যায়।
.png)
তিনি আরো বলেন, কয়েকদিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে কাঁচা মরিচের উৎপাদন। এতে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়ায় কৃষকরা এখন কাঁচা মরিচ বিক্রি কমিয়ে শুকনো মরিচ উৎপাদন বাড়িয়েছেন। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় শুকনো মরিচের দাম কমতে শুরু করেছে। দুই সপ্তাহ আগে প্রতিকেজি শুকনো মরিচের দাম ছিল ৩৮০-৪০০ টাকায়।