ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাম কমেছে কাঁচামরিচের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ৭ আগস্ট ২০২২
দাম কমেছে কাঁচামরিচের
ফাইল ছবি

একদিন আগেও ২২০ টাকা দরে বিক্রি হয়েছিল প্রতিকেজি কাঁচামরিচ। কিন্তু ভারতীয় মরিচ আসতেই কেজিতে কমে গেল ৮০ টাকা। দাম কমায় স্বস্তির নিশ্বাস ছাড়লেন ক্রেতারা। রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আব্দুস সাত্তার বলেন, দেশের বাজারে সব পণ্যের দামই বেড়েছে। এর মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দাম কিছুটা কমেছে। আমাদের দেশেও কাঁচামরিচ উৎপাদন করেন কৃষকরা। কিন্তু ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গেলে দেশের কৃষকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন। ফলে ভোক্তাদের অসুবিধায় পড়তে হয়।

কাঁচামরিচ বিক্রেতা আলী বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে কমতে শুরু করেছে দাম। বর্তমানে ভারতীয় কাঁচামরিচ কেজিপ্রতি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম বেশি হওয়ায় দেশি কাঁচামরিচ বাজারে নেই।

Advertisement

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম সহনশীল পর্যায়ে রাখার জন্য সরকারের কাছে আবেদন করলে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান দুই হাজার কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। ফলে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ৯টি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!