ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কারাগারে ৫ জেলে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২১ অক্টোবর ২০২২
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কারাগারে ৫ জেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফেনীর সোনাগাজী উপজেলায় ইলিশ ধরার দায়ে পাঁচ জেলেকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় মাছ ধরার ২টি নৌকা, ৩ হাজার মিটার জাল এবং ৫০ কেজি মাছ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত পাঁচ জেলে হলেন- মো. স্বপন (২৫), মো. কোরবান আলী (১৮), মো. সোহাগ (৩০), হাসান মিয়া (২৮) ও মো. মোস্তফা মিয়া (৩০)। তারা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

Advertisement

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, মেরিন ফিশারিজ খাইরুল বাশারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বড় ফেনী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে নদীতে জাল ফেলে মাছ ধরার অভিযোগে আটক জেলেদের কাছ থেকে ৩ হাজার মিটার জাল, ২টি নৌকা, ৪০ কেজি ইলিশসহ মোট ৫০ কেজি মাছ জব্দ করা হয়। পরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, দণ্ডপ্রাপ্ত জেলেদের বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সক্রিয় আছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!